নারীর স্বাধীনতা
- আকলিমা সিকদার

ঘুচবে কবে ধরার বুকে নারীর পরাধীনতা?
কোথায় গেলে মিলবে, বলো নারীর স্বাধীনতা।

নারী কেন তার অশ্রু ঝরায় পরাধীনতার নামে?
বন্দী জীবন কাটায় নারী স্বাধীনতার দামে।

চার দেয়ালে বন্দী কেন নারীর হাসি-কান্না,
স্বাধীনতার নামে মায়ার বাঁধন, এ শিকল কি নারীর পাওনা?

ভাঙতে চাই আমি নির্মম সমাজের এমন রীতিনীতি,
আর নয় জাহেলিয়ার অত্যাচার নারীর প্রতি।

পুরুষের আদেশ, সমাজের নিয়ম আর কত চলবে?
প্রতিবাদের হুংকার ছাড়লেই নারী ধ্বংসের আগুন জ্বলবে।

নারী বলে নয় তো আমি ছেলেখেলার পুতুল,
ভাঙবো নারীর পরাধীনতা, গড়বো নিজের স্বাধীন কূল।

আমার ঘরেই আমি কেন হয়ে থাকি পরাধীন?
খোলা আকাশের পাখির মতো হতে চাই স্বাধীন।

প্রতিদিন ভোগের উৎসব কেন নারীর জীবনে আসে?
এ কেমন স্বাধীনতা, পাথর-চাপা কষ্টেও নারী হাসে?

আমি চাই নারীর স্বাধীনতা, মুক্ত হয়ে বাঁচতে,
অন্যায়ের শাসন না মেনে ন্যায়ের অধিকারে লড়তে।

এই সমাজে কেন হয় নারীর প্রতি এত অত্যাচার?
স্বাধীনতার নামে নারীর জীবনে এনে দিও না অন্ধকার।

আমি শুধু চাই অগ্নি হয়ে ঐ মহসিমায় জ্বলতে,
তবে কেন সমাজ বলে, "তুমি নারী, ঘোমটা দিয়ে চলতে?"

ওহে স্বাধীনতা, তুমি আসবে কবে নারীর জীবনে,
থাকতে বেঁচে পরাধীনতা মুছবে বুঝি নারীর মরণে?


২৩-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026